মধ্যনগরে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ
Led Bottom Ad

নারীসহ চারজন আহত

মধ্যনগরে পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০১/২০২৬ ২৩:১৪:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের তেলীগাঁও গ্রামের সামনের সড়কে এই ঘটনা ঘটে। আহতরা হলেন—নূরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫), ইউনুছ মিয়া (৪৫), তার মেয়ে শাহিদা আক্তার (৩০) এবং ইউনুছ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২৪)।

আহত ইউনুছ মিয়া অভিযোগ করেন, সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি ও তার ছেলে বাজারে যাওয়ার পথে হামলার শিকার হন এবং এ সময় ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে ঘটনাস্থলে তার ভাই ও মেয়ে গেলে হামলাকারীরা তাদের ওপর পুনরায় হামলা চালায়।

উভয় পক্ষের বর্ণনা অনুযায়ী হামলাকারীদের মধ্যে ছিলেন—নুর হোসেন (৬০), সালেক মিয়া (৪০), বাচ্চু মিয়া (৬০), সাইমন (২৫), গোলেনুর (৩৫), ইমরান (৩৮)সহ আরও কয়েকজন।

অভিযুক্ত আবুল মিয়া অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় আহতরা বর্তমানে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ সরকার জানান, “এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad