শাল্লায় বাথরুমে ঢুকে মৎস্য অফিসের কর্মচারীর আত্মহত্যা
Led Bottom Ad

শাল্লায় বাথরুমে ঢুকে মৎস্য অফিসের কর্মচারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৮/০৭/২০২৫ ০৩:২৯:১৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ শাল্লায় মৎস্য অফিসের এক কর্মচারীর আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। আত্মহত্যাকারীর নাম পিপলু সরকার (৩৫)। তিনি উপজেলা মাহমুদনগর গ্রামের চিত্তরঞ্জন দাসের ছেলে এবং শাল্লা উপজেলা মৎস্য অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (৭ জুলাই) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে মৎস্য অফিসের বাথরুমে দরজায় হেজবুল্টের সাথে গায়ের শার্ট পেচিয়ে সে আত্মহত্যা করেছ বলে ধারণা করেছে শাল্লা থানা পুলিশ। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রতিদিনের মতো অফিসের কাজ চালিয়ে গেছেন তিনি। উপজেলা পরিষদের পাশের চায়ের দোকানে চা বিস্কিট খেয়ে তিনি পুনরায় অফিসে যান। অফিস সময়  পেরিয়ে গেলে বাড়ি থেকে উনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলে সন্দেহ হয়। পরে পিপলু সরকারের এক আত্মীয় এসে উপজেলা মৎস্য অফিসে খোঁজ নিতে এসে অফিসের বাথরুমের দরজায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, তার নিজের গায়ের শার্ট দিয়েই অফিসে ফাঁস দিয়ে আত্নহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad