​মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
Led Bottom Ad

​মধ্যনগরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

২৪/০১/২০২৬ ২১:৫৪:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার চামড়দানি ইউনিয়নের আমজোড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মধ্যনগর আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর ৬টা ১০ মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১২ ইঞ্জিনিয়ার্স-এর ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

​অভিযান চলাকালে আমজোড়া গ্রামের মো. উজ্জল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি দেশীয় অস্ত্রের এক বিশাল ভাণ্ডার উদ্ধার করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা সটকে পড়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​সেনাবাহিনীর দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে: তলোয়ার: ১টি, রামদা: ৪টি, কুড়াল: ৩টি, দা ও বটি: ৪টি, বড় ছুরি: ৫টি, ছোট চাকু: ৪টি, টেঁটা: ১৭টি, ফলা: ৫টি, ঢাল: ১১টি, বর্শা: ৩৫টি,বল্লম: ১টি, চায়না চাকু: ১টি।

​সেনাবাহিনী জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

​উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad