সেনাবাহিনীর অভিযানে ধর্মপাশায় পুলিশ সদস্যসহ দুইজন আটক
Led Bottom Ad

সেনাবাহিনীর অভিযানে ধর্মপাশায় পুলিশ সদস্যসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩০/০১/২০২৬ ১৭:৪৬:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে সুনামগঞ্জের ধর্মপাশায় এক পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। 


আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার সেলবরষ ইউনিয়নের শরিশ্যাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।


আটককৃতরা হলেন - মধ্যনগর থানার পুলিশ সদস্য সম্রাট আলী (২৯) সে শেরপুর জেলার নখলা উপজেলার মাফলার গ্রামের এবংসুমন চন্দ্র সরকার (৩২) সে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নান্টু সরকারের ছেলে।


সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে  তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিবরণ ইয়াবা ট্যাবলেট ১৯ পিস,হিরোইন ০১পুরিয়া,হিরোইন বিক্রির হিসাব রেজিস্টার ০২টি, হিরোইন মাপার মেশিন ০২টি, নগদ টাকা ৫,৫০০ টাকা, মোবাইল ফোন ০৪টি,মোটরসাইকেল  ০২টি।


আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ধর্মপাশা সেনাবাহিনী ।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad