‘দোয়ারার গ্যাস দিয়ে দেশ চলে, অথচ দোয়ারা অবহেলিত’: জাহাঙ্গীর আলম
Led Bottom Ad

দোয়ারাবাজারে লাঙ্গল প্রতীকের গণসংযোগ

‘দোয়ারার গ্যাস দিয়ে দেশ চলে, অথচ দোয়ারা অবহেলিত’: জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০২/২০২৬ ০১:২৬:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, “দোয়ারাবাজারের গ্যাস দিয়ে দেশের শিল্পকারখানা চললেও এই উপজেলায় কোনো কলকারখানা গড়ে ওঠেনি। এ অঞ্চলের বালু-পাথর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পেলেও এখানকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ। যুগ যুগ ধরে দোয়ারাবাজারের মানুষ অবহেলিত।”

​রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনপদে লাঙ্গল প্রতীকের সমর্থনে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

​এদিন সকালে উপজেলা সদর থেকে শুরু করে কাটাখালী বাজার, সুরমা ইউনিয়নের নূরপুর, আলিপুর, বৈঠাখাই, রাবার ড্যাম, মহব্বতপুর বাজার এবং লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার ও পশ্চিম বাংলাবাজার (লেয়াকতগঞ্জ)-এ ব্যাপক প্রচারণা চালান তিনি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের ভোটারদের উপস্থিতিতে প্রচারণাটি জনসভায় রূপ নেয়।

​ভোটারদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, “আমরা বারবার ছাতক থেকে সংসদ সদস্য নির্বাচিত করি, কিন্তু ভোটের পর তাঁরা আর দোয়ারাবাজারের খবর রাখেন না। আমি আপনাদের দোয়ারার সন্তান। দল-মত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান। আমি আপনাদের অধিকার আদায় ও অবহেলিত দোয়ারাবাজারের উন্নয়নের ম্যাপ বদলে দেব, ইনশাআল্লাহ।”

​গণসংযোগকালে তিনি আরও বলেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। পল্লীবন্ধু এরশাদের শাসনামলে এই অঞ্চলের যে উন্নয়ন হয়েছিল, সেই ধারা পুনরায় ফিরিয়ে আনতে তিনি লাঙ্গল প্রতীকে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। পথসভাগুলোতে স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad