‘ভোট হবে শোডাউনে নয়, মানুষের ভালোবাসায়’
Led Bottom Ad

সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুজ্জামিল

‘ভোট হবে শোডাউনে নয়, মানুষের ভালোবাসায়’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০২/২০২৬ ০২:২০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জ-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুজ্জামিল হক বলেছেন, “আমি মজলুম, আমার ওপর জুলুম করা হয়েছে। তবে বড় ধরনের শোডাউন বা শক্তির মহড়ায় ভোট হয় না; ভোট হয় মানুষের ভালোবাসায়। ইনশাআল্লাহ, ভোটাররা ব্যালটের মাধ্যমে এই জুলুমের বিচার করবেন।”

​রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনি প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​বই প্রতীকের এই প্রার্থী আরও বলেন, “আমি নীতিগত সিদ্ধান্তে অবিচল। জোটগতভাবে আমি অত্যন্ত শক্তিশালী একটি অবস্থানে রয়েছি। তবে এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ খান প্রার্থিতা প্রত্যাহার নিয়ে যে নাটক সাজিয়েছিলেন, তা সারা বিশ্বের মানুষ দেখেছে। সেই নাটকের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে।”

​নির্বাচনি মাঠের অভিজ্ঞতা তুলে ধরে মুজ্জামিল হক বলেন, “আমি যেখানেই যাচ্ছি, সাধারণ মানুষ আমাকে আপন করে নিচ্ছেন। তারা আমাকে একজন নির্যাতিত ও মজলুম প্রার্থী হিসেবে গ্রহণ করছেন। মানুষের সেই অকৃত্রিম ভালোবাসা আমার পক্ষে আছে বলেই আমি জয়ের ব্যাপারে আশাবাদী।”

​উল্লেখ্য, ৪ লাখ ৯০ হাজার ৬২ জন ভোটারের এই গুরুত্বপূর্ণ আসনে বর্তমানে চারজন প্রার্থী নির্বাচনি মাঠে চূড়ান্ত লড়াইয়ে রয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই আসনের ভোটাররা নির্ধারণ করবেন কে হবেন তাঁদের পরবর্তী সংসদ সদস্য।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad