তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৫
Led Bottom Ad

তাহিরপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৩/০২/২০২৬ ১১:৪৮:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর-ফতেপুর সড়কের বারুঙ্কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শাহ আলম উপজেলার বারুঙ্কা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শাহ আলম মোটরসাইকেলযোগে বারুঙ্কা গ্রাম থেকে আনোয়ারপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বারুঙ্কা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জগামী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহ আলম ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় দুই মোটরসাইকেলে থাকা আরও পাঁচজন আরোহী গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

​তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad