শাল্লায় বিলীন হচ্ছে একের পর এক বসতি
Led Bottom Ad

নদী ভাঙ্গণ

শাল্লায় বিলীন হচ্ছে একের পর এক বসতি

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১২/০৭/২০২৫ ১৮:১৩:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নদী ভাঙ্গণের কবলে বসতি হারাচ্ছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার গ্রাম শাল্লার লোকজন। একের পর এক বসতি হারিয়ে এই জনপদ এখন বিলীন হবার পথে। তবে এমন দৃশ্যেও নীরব পানি উন্নয়ন বোর্ড। ফলে নদী পাড়ের বাসিন্দাদের হতাশা ও আতঙ্ক বাড়লেও কোন প্রতিশ্রুতি নেই সংশ্লিষ্টদের। 


শনিবার (১২ জুলাই) সরজমিনে ঘুরে ও গ্রাম শাল্লার বাসিন্দা অনেক লোকজনের সাথে কথা বলে জানা যায়, গ্রাম শাল্লায় হাজারো হিন্দু-মুসলিম ভূমিহীন, দিনমুজুর ও কৃষকরা মিলেমিশে বসবাস করে আসছেন। ফলে কালনী নদী তীরবর্তী এই গ্রামের মানুষজন তাদের বসতভিটা, মাদ্রাসা , কিন্ডারগার্টেন, বাজার নিয়ে শংঙ্কায় দিন কাটাচ্ছেন বলে গ্রামের লোকজন জানান।


গ্রামবাসী বলছেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কার্যকরী পদক্ষেপ না নিলে আগামী  শুকনো মৌসুমের আগেই বসতভিটা হারিয়ে নিঃস্ব হবে নদী পাড়ে বাসিন্দারা। 


এ ব্যাপারে গ্রাম শাল্লার বাসিন্দা ভূক্তভোগীরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। 


গ্রাম বাসি লোকজন নদী ভাঙ্গনের কবল থেকে তাদের রক্ষা করতে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে পানি মন্ত্রনালয়ের উপদেষ্টার নিকট জোর দাবীও জানান, সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে আগামী হেমন্ত আসার আগেই পুরো গ্রাম শাল্লা অঞ্চলটি নদীগর্ভে বিলিন হয়ে যেতে পারে বলে গ্রাম বাসি লোকজন আশংকা প্রকাশ করেন।


এবিষয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন ঘটনারস্থল পরিদর্শনে যাচ্ছি। শেষে নদী ভাঙ্গন রোধ প্রকল্পের আওতায় একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad