নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
Led Bottom Ad

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০৬/০২/২০২৬ ১৭:৪১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে টিটু দাস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

​নিহত টিটু দাস ওই গ্রামের মৃত নরেশ দাসের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে টিটুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে।

​নিহতের স্বজনদের দাবি, টিটু দাস দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ নিয়ে তিনি চিকিৎসাধীনও ছিলেন। মানসিক অসুস্থতার জেরে তিনি আত্মহননের পথ বেছে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

​নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad