সুনামগঞ্জ-১: তাহিরপুরে বিএনপির বিশাল নির্বাচনি সভা, পরিবর্তনের ডাক কামরুলের
Led Bottom Ad

সুনামগঞ্জ-১: তাহিরপুরে বিএনপির বিশাল নির্বাচনি সভা, পরিবর্তনের ডাক কামরুলের

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০৬/০২/২০২৬ ১৭:৪৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ছয় দিন বাকি থাকতেই সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনি মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। শেষ মুহূর্তের প্রচারণায় দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে এক বিশাল নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।

​সকাল ১১টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারের অদূরে সাবেক ইউপি চেয়ারম্যান খসরুল আলমের বাসভবনের সামনে এই সভা অনুষ্ঠিত হয়। উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির ৭ ও ৮ নম্বর ওয়ার্ড শাখা এই সভার আয়োজন করে।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, “সুনামগঞ্জ-১ আসনটি দীর্ঘকাল ধরে অবহেলিত। এখানকার সাধারণ মানুষ দুর্নীতির কাছে জিম্মি হয়ে ছিল। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা সেই বৈষম্য ও শোষণের অবসান ঘটাবেন। আমরা ক্ষমতায় গেলে এই হাওর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে টেকসই বাঁধ নির্মাণ ও বেকারদের কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

​উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক নেতা সুলেমান হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হুদা, তাহিরপুর আমদানিকারক সমিতির সভাপতি খসরুল আলম এবং সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী।

​বক্তারা বলেন, সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা এখন কেন্দ্রে যাওয়ার অপেক্ষায় আছেন। নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকলে আগামী নির্বাচনে বিপুল ভোটে কামরুজ্জামান কামরুল জয়ী হবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

​সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান সবুজ আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আফজাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad