দলীয় প্রার্থীর বিরোধিতায় সাংগঠনিক ব্যবস্থা
নবীগঞ্জে বিএনপির ২৫ নেতা বহিষ্কার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নবীগঞ্জ উপজেলা বিএনপির ২৫ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করা এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে এসব নেতা দলের প্রার্থীর বিরোধিতা করে ভিন্ন প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে এলে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বহিষ্কৃতদের তালিকা:
- ১ নম্বর ইউনিয়ন: সহ-সাধারণ সম্পাদক মো. সুয়েব তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল হক, যুববিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া, সদস্য স্মৃতি ভূষণ চৌধুরী, সজল দাশ, মানিক দাশ ও মো. জাকির মিয়া।
- ৩ নম্বর ইউনিয়ন: যুগ্ম সম্পাদক মোশাহিদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শহিদ, সদস্য জিল্লুর রহমান ও মুহিবুর রহমান।
- ৪ নম্বর ইউনিয়ন: সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক চৌধুরী, সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আরজু মিয়া, সদস্য আব্দুল মমিন ও মো. আনহার মিয়া।
- ৫ নম্বর ইউনিয়ন: সদস্য শফিকুজ্জামান রুহেল, নুর উদ্দিন, শামছুদ্দিন এবং ছাত্রদলের ইউনিয়ন সহ-সভাপতি এমদাদুল হক মিলন।
- ৭ নম্বর ইউনিয়ন: সদস্য মো. সজ্জাদ মিয়া।
- ১০ নম্বর ইউনিয়ন: যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি শাহ আমজাদ আলী, সদস্য কাজী সুন্দর আলী ও মুহিব খান।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মজিদ বলেন, “বিএনপি একটি সুশৃঙ্খল দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করবেন, তাঁদের জন্য দলে কোনো জায়গা নেই। শৃঙ্খলার প্রশ্নে আমরা কোনো আপস করব না।”
এ রহমান
মন্তব্য করুন: