চুনারুঘাটে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
Led Bottom Ad

চুনারুঘাটে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

০৮/০২/২০২৬ ২০:৪৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গ্রেপ্তার  বৃদ্ধ মো: কাসন মিয়া (৬০) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুড়া গ্রামের বাসিন্দা।


পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বিকেলে ওই শিশুটি পাশের কাসন মিয়ার বাড়িতে খেলতে গেলে ভুক্তভোগী শিশুকে একা রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন কাসন মিয়া। এতে শিশুটি রক্তাক্ত হয়ে ঘরে ফিরলে সন্দেহ হলে পরিবারের লোকজন মেয়েকে জিজ্ঞেস করায়, সব বলে দেয়। এর পরপরই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য শিশুটিকে নেয়া হয়। 


শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর নানা ইদ্রিস মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামীকে রাত ৮:৩০ মিনিটের সময় গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য যে, শিশুটির বাবার বাড়ি কুষ্টিয়া জেলায়। তার মায়ের প্রথম সংসার বিছিন্ন হওয়ায় সে হারাজুড়ার নানা ইদ্রিস মিয়ার কাছে লালিত পালিত হচ্ছিলো। 


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আসামীকে গ্রেপ্তারের পর রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad