‘রেজা কিবরিয়া জিতলে হবেন মন্ত্রী, নবীগঞ্জ-বাহুবলে বইবে উন্নয়নের জোয়ার’
Led Bottom Ad

‘রেজা কিবরিয়া জিতলে হবেন মন্ত্রী, নবীগঞ্জ-বাহুবলে বইবে উন্নয়নের জোয়ার’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৯/০২/২০২৬ ১১:২৭:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে ঘিরে নতুন আশার কথা শুনিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে ড. রেজা কিবরিয়াকে আপনারা একবার সংসদ সদস্য নির্বাচিত করুন। বিএনপি সরকার গঠন করলে তিনি অবশ্যই মন্ত্রিত্ব পাবেন। এর ফলে নবীগঞ্জ ও বাহুবলে উন্নয়নের এক অভূতপূর্ব জোয়ার বয়ে আনবে ধানের শীষ।”

​রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ করিম রেস্ট হাউসের সামনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির তাঁর বক্তব্যে স্থানীয় অর্থনীতির চালিকাশক্তি চা শ্রমিক ও কৃষকদের প্রতি বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের অধিকার রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ বিতরণ করা হবে এবং উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।”

ড. রেজা কিবরিয়াকে একজন ‘পরিপক্ব ও পরিচ্ছন্ন’ রাজনীতিবিদ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি আধুনিক ও বৈষম্যহীন এলাকা গড়তে রেজা কিবরিয়ার কোনো বিকল্প নেই। নবীগঞ্জ-বাহুবলের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি এখন আপনাদের হাতে।”

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টাই ১২ ফেব্রুয়ারির বিজয় সুনিশ্চিত করবে।

​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad