‘নৌকা নেই, ব্যালটে লাঙ্গলই এখন বিকল্প’
Led Bottom Ad

ছাতকে জাপা প্রার্থী জাহাঙ্গীর আলম

‘নৌকা নেই, ব্যালটে লাঙ্গলই এখন বিকল্প’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০২/২০২৬ ১২:৩৭:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হলেও ব্যালট পেপারে তাদের বিকল্প হিসেবে এখন ‘লাঙ্গল’ প্রতীক রয়েছে। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা ঢালাওভাবে হামলা ও মামলার শিকার হচ্ছেন, যা অনভিপ্রেত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ছাতক উপজেলার দোলারবাজার, ছৈলা আফজালাবাদ এবং ভাতগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম বলেন, “দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে রাজনীতি করার কারণে আমাদের ‘দোসর’ বলা হয়। কিন্তু বাস্তবতা হলো, ৫ আগস্টের পর থেকে গ্রামে-গঞ্জের সাধারণ আওয়ামী লীগ সমর্থকরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। ঢালাওভাবে হয়রানিমূলক মামলার কারণে মানুষ আজ বাড়িতে ঘুমাতে পারছে না, পালিয়ে বেড়াচ্ছে। যেহেতু এবার নির্বাচনে নৌকা নেই, তাই আপনারা লাঙ্গলকেই বিকল্প হিসেবে বেছে নিন।”
নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবার জানমালের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, “আমি এমপি হলে ছাতক-দোয়ারার মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। অন্যায়ভাবে কাউকে হয়রানি বা জুলুম করতে দেব না। ছাতক-দোয়ারাবাজারের উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠায় আমি আপনাদের পাশে থাকতে চাই।”
প্রচারণাকালে জাহাঙ্গীর আলমের সাথে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম ভোটারদের উদ্দেশে বলেন, লাঙ্গলের জয় মানেই হবে সাধারণ মানুষের ভীতিহীন জীবনের গ্যারান্টি। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad