হবিগঞ্জ-৪ আসন : ৯ প্রার্থীর ভরসা সংখ্যালঘু ও চা শ্রমিকদের ভোট
Led Bottom Ad

হবিগঞ্জ-৪ আসন : ৯ প্রার্থীর ভরসা সংখ্যালঘু ও চা শ্রমিকদের ভোট

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

১১/০২/২০২৬ ২৩:৩২:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জমে উঠেছে ভোটের লড়াই। ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল (ধানের শীষ) এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন তাহেরীর (মোমবাতি) মধ্যে। তবে ভোটের ফলাফল নির্ধারণে সংখ্যালঘু ভোটার এবং চা শ্রমিকদের ভোট সবচেয়ে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে।

এই আসনে বিএনপির সৈয়দ মোঃ ফয়সল এবং ইসলামী ফ্রন্টের গিয়াস উদ্দিন তাহেরী কর্মী-সমর্থকদের নিয়ে অনলাইন ও অফলাইনে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। এছাড়া খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের (দেওয়াল ঘড়ি) এবং স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ও সালেহ আহমেদ সাজন (ফুটবল)-ও মাঠে সক্রিয় রয়েছেন।

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করায় স্থানীয় ভোটারদের হিসাব-নিকাশ পাল্টে গেছে। বিশেষ করে চুনারুঘাট ও মাধবপুরের ২৮টি চা বাগানের ৬০ হাজার ভোটার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যেদিকে যাবে, জয়ের পাল্লা সেদিকেই ঝুঁকবে। প্রার্থীরা দিনরাত চা শ্রমিকদের বসতিতে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করছেন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চুনারুঘাট ও মাধবপুর মিলে মোট ৫ লাখ ৪৭ হাজার ৭৫১ জন ভোটারের জন্য ৬৪৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১০৩টি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বিজিবি ও পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে।

হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিজিবি ও সেনাবাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। চা শ্রমিকরা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারেন, সেজন্য বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad