হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘনে জামায়াত–বিএনপির চার সমর্থককে কারাদণ্ড
হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত ও বিএনপির চার সমর্থককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন মাধবপুর উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের মরম আলীর ছেলে আলী আকবর শিপন (৪৫), কুটিরগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে সাজন মিয়া (২৫), একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে রায়হান মিয়া (১৪) এবং হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে কাউছার আহমেদ (২৬)। তাঁরা জামায়াত ও বিএনপির সমর্থক বলে জানা গেছে।
এর আগে বুধবার রাতে মাধবপুর উপজেলার বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ব্যানার টানানোর সময় সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আটক করেন।
উপজেলা প্রশাসনের সূত্র জানায়, আচরণবিধি লঙ্ঘন করে ওই চারজন ভোটকেন্দ্রের সামনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের ব্যানার টানাচ্ছিলেন। হাতেনাতে আটক হওয়ার পর সংশ্লিষ্ট আইনে তাঁদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
শায়েস্তাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে রাতেই তাঁদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: