হবিগঞ্জ-৪ আসনে বিএনপির ফয়সল ৫০ হাজার ভোটে এগিয়ে
Led Bottom Ad

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির ফয়সল ৫০ হাজার ভোটে এগিয়ে

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০২/২০২৬ ২১:৪৭:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী এস এম ফয়সল।

এখন পর্যন্ত প্রাপ্ত মোট ১৮৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ‘ধানের শীষ’ প্রতীকে এস এম ফয়সল পেয়েছেন ৮০,৪০৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরী ‘মোমবাতি’ প্রতীকে পেয়েছেন ৩১,২৯৪ ভোট। অর্থাৎ, প্রথম ৭৯টি কেন্দ্রে বিএনপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৯,১১৩ ভোটে এগিয়ে রয়েছেন।

চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫,৫২,৭১১। বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad