হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী রেজা কিবরিয়ার বড় জয়
Led Bottom Ad

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী রেজা কিবরিয়ার বড় জয়

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১২/০২/২০২৬ ২৩:২০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। ‘ধানের শীষ’ প্রতীকে তিনি মোট ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমীন ও বাহুবলের সহকারী রিটার্নিং অফিসার লিটন চন্দ্র দে এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে জানা যায়, ড. রেজা কিবরিয়া নবীগঞ্জ উপজেলায় ৭২,৫৯৪ ভোট এবং বাহুবল উপজেলায় ৩৮,৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ‘রিকশা’ প্রতীকে পেয়েছেন ৫৫,২৪৫ ভোট।

নির্বাচনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া ‘ঘোড়া’ প্রতীকে ৩৪,৪৬২ ভোট পেয়েছেন। এছাড়া ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা ‘চেয়ার’ প্রতীকে ৫,২৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কাজী তোফায়েল আহমেদ ‘মোটরগাড়ি’ প্রতীকে ৬৩৯ ভোট পেয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad