নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, বাইসাইকেল আরোহী নিহত
Led Bottom Ad

নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিনিধি, বাহুবল

১৪/০২/২০২৬ ১১:৫৮:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবলে মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে লোকমান মিয়া (১৮) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।


শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে বাইসাইকেল আরোহী লোকমান মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন বাসের১৫ যাত্রী। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ ছিল।” 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad