ভোটে ভরাডুবি
হবিগঞ্জ জেলায় ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৬ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫ শতাংশ) পেতে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হবিগঞ্জ-১: মোট ভোট ২,১৫,১৭৭টি। এখানে জামানত হারিয়েছেন জাসদের কাজী তোফায়েল আহমেদ (মোটরগাড়ি) এবং ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা (চেয়ার)।
হবিগঞ্জ-২: মোট ভোট ২,০০,৯৭৫টি। এখানে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ (ফুটবল), জাতীয় পার্টির আব্দুল মুক্তাদির চৌধুরী (লাঙ্গল) এবং বাসদের লুকমান আহমদ তালুকদার (মই)।
হবিগঞ্জ-৩: মোট ভোট ২,১৪,৮৪৮টি। এখানে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের মহিব উদ্দিন আহমেদ সোহেল (হাতপাখা), জাতীয় পার্টির আব্দুল মুমিন চৌধুরী (লাঙ্গল), ইসলামিক ফ্রন্টের এসএম সরওয়ার (মোমবাতি) এবং সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ শাহিনুর রহমান (ছড়ি)।
হবিগঞ্জ-৪: মোট ভোট ৩,১০,০৯৭টি। এ আসনে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের (দেওয়াল ঘড়ি), বাসদের মোঃ মুজিবুর রহমান (মই), ইনসানিয়াত বিপ্লবের মু. রেজাউল মোস্তফা (আপেল), সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ রাশেদুল ইসলাম খোকন (ছড়ি), মুসলিম লীগের শাহ মোঃ আল আমিন (হারিকেন), স্বতন্ত্র মোঃ মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) এবং স্বতন্ত্র এসএ সাজন (ফুটবল)।
এ রহমান
মন্তব্য করুন: