দিরাইয়ে বিদ্যুতায়িত হয়ে স্বামীর মৃত্যু,গুরুতর আহত স্ত্রী
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুতায়িত হয়ে হারিছ মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী কাঞ্চন মালা (২৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হারিছ মিয়া ওই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ঘরের বেড়া দেয়ার কাজ করছিলেন হারিছ মিয়া। এ সময় হঠাৎ বিদ্যুতের একটি ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন। পরে তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী কাঞ্চন মালা বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানী তালুকদার হারিস মিয়াকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: