সুনামগঞ্জে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে জলিলপুর চ্যাম্পিয়ন
Led Bottom Ad

সুনামগঞ্জে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে জলিলপুর চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২০/০২/২০২৬ ১৯:৩০:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ রোধের প্রত্যয়ে সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে তেঘরিয়া নদীর পাড়ে অনুষ্ঠিত এই উত্তেজনাকর ফাইনালে তেঘরিয়া বিদিশা ফাইটারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জলিলপুর মাহী এসসি। গত ৩০ জানুয়ারি ‘তেঘরিয়া ক্রিকেট প্রিমিয়ার লিগ সিজন-১’ নামে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করেছিল। তেঘরিয়া এলাকার তোফায়েল, রাকিব, রাজা ও জিয়াসহ স্থানীয় যুবকদের এই আয়োজন এলাকায় বেশ সাড়া ফেলেছে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমেন আহমদ। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুর, তাজউদ্দিন, আব্দুল বাছিত, শাকিল মিয়া, সুভেন মিয়া, শাহীন মিয়া, পায়েল, নুরুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন দলকে একটি খাসি এবং রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শেরেনুর আলী বলেন, যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই; শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের মহৎ আয়োজন আগামীতেও অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা করা হবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad