হবিগঞ্জে ওসিকে গালাগালের অভিযোগে আটক বিএনপি নেতার জামিন
Led Bottom Ad

হবিগঞ্জে ওসিকে গালাগালের অভিযোগে আটক বিএনপি নেতার জামিন

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ

২৩/০২/২০২৬ ১৬:২৪:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগে আটক বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার অস্থায়ী জামিন পেয়েছেন।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শেষে বাহুবল আমলি আদালতের ৯ নম্বর ম্যাজিস্ট্রেট তানজিনা রহমান তানিন বেলা সোয়া ১টার দিকে তাঁর জামিন মঞ্জুর করেন।


আদালত সূত্র জানায়, পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে অস্থায়ী জামিন দেওয়া হয়েছে।


এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নিজ বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে আটক করে।


শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে একটি অডিও ক্লিপ ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্তে নিয়ে তাঁকে আটক করে।


জামিনের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন।


জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও অ্যাডভোকেট এনামুল হক সেলিম।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad