ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ছয় মাসের কারাদণ্ড
Led Bottom Ad

ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ছয় মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৩/০২/২০২৬ ২৩:২৪:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওর ও সরকারি রাস্তার মাটি অবৈধভাবে কাটার দায়ে শহিদুল্লা চৌধুরী জনি (৪০) নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জয়শ্রী ইউনিয়নের দিগজান গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

জানা গেছে, অভিযুক্ত শহিদুল্লা চৌধুরী জনি দিগজান গ্রামের হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন এলাকা থেকে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারা অনুযায়ী জনস্বার্থে তাকে এই সাজা প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, ফসলি জমি ও সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের এই অবস্থান জিরো টলারেন্স। পরিবেশ ও কৃষি ব্যবস্থার ক্ষতি করে যারা মাটি লুটের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad