বড়লেখায় গোয়ালঘর ভেঙে ৮ গরু চুরি
Led Bottom Ad

৮ লাখ টাকার ক্ষতিতে নিঃস্ব কৃষক

বড়লেখায় গোয়ালঘর ভেঙে ৮ গরু চুরি

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৫/০২/২০২৬ ২৩:৫২:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় একটি গোয়ালঘর থেকে ৮টি গরু নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরচক্র, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। উপজেলার বর্ণি এলাকার বাসিন্দা ভুক্তভোগী আলীম উদ্দিন এই ঘটনায় বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে প্রতিদিনের মতো গরুগুলোকে গোয়ালঘরে তালাবদ্ধ করে ঘুমান আলীম উদ্দিন; কিন্তু পরদিন ২৩ ফেব্রুয়ারি ভোরে সেহরি শেষে গোয়ালঘরে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা এবং ভেতরে কোনো গরু নেই। ধারণা করা হচ্ছে, রাত দেড়টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় চোরচক্র কৌশলে তালা ভেঙে লাল ও কালো রঙের গাভী ও বাছুরসহ সবগুলো গরু নিয়ে চম্পট দেয়। সংসারের উপার্জনের প্রধান উৎস হারিয়ে কৃষক আলীম উদ্দিন এখন দিশেহারা হয়ে পড়েছেন।

বড়লেখা থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চোরদের শনাক্ত করতে এবং গরুগুলো উদ্ধারে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad