শাল্লায় চিহ্নিত চোর শনাক্ত হলেও পুলিশের রহস্যজনক নীরবতা
Led Bottom Ad

মোটরসাইকেল সমিতির মানববন্ধন ও প্রতিবাদ সভা

শাল্লায় চিহ্নিত চোর শনাক্ত হলেও পুলিশের রহস্যজনক নীরবতা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/০৩/২০২৬ ১৪:৪৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অব্যাহত মোটরসাইকেল চুরি এবং চিহ্নিত চোর শনাক্ত হওয়ার পরও পুলিশের রহস্যজনক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তীব্র গণক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই প্রশাসনিক উদাসীনতার প্রতিবাদে আজ রবিবার (১ মার্চ) সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ‘শাল্লা উপজেলা মোটরসাইকেল সমিতি’।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের হবিবপুর নতুনহাটি গ্রাম থেকে ফয়ছল মিয়া নামক এক চিহ্নিত চোর একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেলেও থানায় সুনির্দিষ্ট তথ্যসহ অভিযোগ প্রদানের দীর্ঘ সময় পার হলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ফয়ছল মিয়ার মতো কুখ্যাত চোর প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করা পুলিশের পেশাদারিত্বকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলেছে এবং সাধারণ চালকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সভায় বক্তব্য রাখেন সেকুল ইসলাম, সংগ্রাম দাস, সাগর দাস, শাহিন আলম ও মামুন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ, যারা অবিলম্বে চোরকে গ্রেপ্তার ও চুরি হওয়া সম্পদ উদ্ধারের দাবি জানান; অন্যথায় উপজেলা ঘেরাও বা কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এদিকে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবউজ্জামান রহস্যজনক নীরবতার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, নির্বাচনের আগে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছিল এবং এখন লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে ভুক্তভোগীদের দাবি, তারা শুরু থেকেই আইনি সহযোগিতা চেয়ে আসলেও পুলিশের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তাঁরা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad