মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি লুটের অভিযোগ
Led Bottom Ad

মধ্যনগরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি থেকে মাটি লুটের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

০৭/০৩/২০২৬ ০১:৩২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ


নিজস্ব প্রতিবেদক, মধ্যনগর (সুনামগঞ্জ) | ৬ মার্চ, ২০২৬

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নের বিছড়াকান্দা এলাকায় গত প্রায় এক মাস ধরে জনসমক্ষেই এই অবৈধ মাটি বাণিজ্যের মহোৎসব চললেও অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। প্রতিদিন লাখ লাখ টাকার মাটি উত্তোলন করে তা আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্থানীয় পরিবেশ ও কৃষিজমির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, প্রশাসনের নীরবতার সুযোগে আব্দুল কাইয়ুম মজনু এই মাটি লুটতরাজ চালিয়ে আসছেন এবং একাধিকবার অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনু সরাসরি কোনো উত্তর না দিয়ে নেত্রকোনায় অবস্থান করছেন এবং পরে কথা বলবেন বলে এড়িয়ে যান।

তবে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরপরই গত রাত থেকে মাটি কাটা বন্ধ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad