‘ফ্যামিলি কার্ড ছিল বিএনপির নির্বাচনী অঙ্গীকার’
Led Bottom Ad

দিরাইয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

‘ফ্যামিলি কার্ড ছিল বিএনপির নির্বাচনী অঙ্গীকার’

ফরহাদ আহমেদ ফয়সাল,নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১০/০৩/২০২৬ ১৪:০১:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যামিলি কার্ড প্রবর্তন ছিল বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত এলাকায় এই কার্ড বিতরণ কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ়তার পরিচয় দিয়েছে।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, নির্বাচনী প্রতিটি অঙ্গীকার দেশের সামগ্রিক উন্নয়নকে মাথায় রেখেই নেওয়া হয়েছে এবং বর্তমান সরকারের এই মেয়াদকালের মধ্যেই সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর ফলে দেশের সাধারণ মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামকে নির্বাচন করা হয়েছে। পিএমটি স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বাছাইকৃত ৬৯৭টি পরিবারের হাতে প্রাথমিকভাবে আজ এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এছাড়া জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad