তাহিরপুরে পুলিশি অভিযানে মাদক ও ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেপ্তার
Led Bottom Ad

তাহিরপুরে পুলিশি অভিযানে মাদক ও ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১০/০৩/২০২৬ ১৫:১৯:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চারজন মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে উপজেলার কাউকান্দি এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—কাউকান্দি গ্রামের জানু মিয়া (৩৫), মধুয়ারচর গ্রামের কামাল উদ্দিন (২৬), রতনশ্রী গ্রামের শাওন আহমদ (২৫) ও একই গ্রামের বাদশা মিয়া (২৬)।

পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) ও তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত)-এর তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি এবং মাদক বহনে ব্যবহৃত একটি ১০০ সিসির মাহিন্দ্র মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭ হাজার ৬০০ টাকা।

এই ঘটনায় এসআই মো. নাজমুল ইসলাম বাদী হয়ে ১০ মার্চ (মঙ্গলবার) তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন (এফআইআর নং-১৬)। আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম তার ফেসবুক ওয়ালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad