মৌলভীবাজারে সাইফুর রহমান সড়ক থেকে ছাত্রলীগ নেতা আটক
Led Bottom Ad

মৌলভীবাজারে সাইফুর রহমান সড়ক থেকে ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১০/০৩/২০২৬ ২৩:৪২:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়ক এলাকা থেকে আজ মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃত ওই নেতার বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নে। তার নাম বেলাল হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানার একটি চৌকস পুলিশ ফোর্স সাইফুর রহমান সড়কে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কী অভিযোগ রয়েছে বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত পরে জানানো হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad