দোয়ারাবাজারে বিজিএফের চাল পেলেন ৮০০ অসহায় মানুষ
Led Bottom Ad

দোয়ারাবাজারে বিজিএফের চাল পেলেন ৮০০ অসহায় মানুষ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১১/০৩/২০২৬ ১৮:২০:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে বিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। এতে প্রায় ৮০০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন।


আজ বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ।


এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা, সুরমা ইউনিয়নের ট্যাক্স কর্মকর্তা মো. সৌকত আলী, ইউপি মহিলা সদস্য জোসনা রানী রায়, ইউপি সদস্য আব্দুর রউফ, মনির উদ্দিন ও শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিজিএফের এই সহায়তা অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দরিদ্র পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখছে।

মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad