প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ প্রদানের সময় বিরোধী দলের সদস্যরা অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেছেন।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করলে সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেও বিরোধী দলের সদস্যরা নিজ নিজ চেয়ারে বসে থাকেন। এ সময় তাদের হাতে 'জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না' লেখা লাল রঙের কার্ড প্রদর্শন করতে দেখা যায়। সংসদ চলাকালে বিউগলে জাতীয় সংগীত বাজার সময়ও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের একাংশকে চেয়ারে বসে থাকতে দেখা যায়, যদিও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংসদের কর্মকর্তারা তাদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের অনুরোধ জানান। রাষ্ট্রপতি তাঁর নির্ধারিত ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা চিৎকার-চেঁচামেচি ও স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে সংসদ কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।
অধিবেশন পরিচালনাকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী দলের সদস্যদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, রাষ্ট্রপতির ভাষণ প্রদান একটি সাংবিধানিক বাধ্যবাধকতা।
তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, “আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না।” তবে স্পিকারের আহ্বান উপেক্ষা করেই বিরোধী দল তাদের কর্মসূচি পালন করে।
এ রহমান
মন্তব্য করুন: