শান্তিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন ফারুক আহমদ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রাম সংলগ্ন নতুনপাড়া এলাকায় ‘মুক্তির পথ ইসলামী সংগঠন’ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম সাদ্দাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক আহমদ বলেন, অতীতে দুইবার চেয়ারম্যান নির্বাচিত হলেও নানা সীমাবদ্ধতায় তিনি প্রত্যাশিত উন্নয়নমূলক কাজ করতে পারেননি। তবে বর্তমানে তার দল রাষ্ট্রক্ষমতায় থাকায় এবার নির্বাচিত হলে তিনি শান্তিগঞ্জ উপজেলার দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারবেন বলে প্রতিশ্রুতি দেন।
স্থানীয় মাটি ও মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তিগঞ্জের সেবায় নিজেকে আবারও নিয়োজিত করতে তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং দলমত নির্বিশেষে সকলের সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন।
ফারুক আহমদের এই ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: