জগন্নাথপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ১০
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই আলখানারপাড় গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সংঘটিত এই সংঘর্ষে আনোয়ার হোসেন (৫০), শেখ ইলিয়াস আলী (৫৪), সাইফুল ইসলাম (২৩) ও শেখ ফাহিম আহমদ (২৪) সহ ১০ জন আহত হন এবং ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আহতদের হাসপাতালে ভর্তি করাসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে এই সংঘর্ষের সূত্রপাত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: