সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ
Led Bottom Ad

সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নিখোঁজ নববধূ

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৫/০৩/২০২৬ ১৬:৪০:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা শহরের জামাই পাড়া এলাকা থেকে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় জয়া দাস (২০) নামের এক নববধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও পরিবারের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে জয়া দাসের সঙ্গে মাত্র ১১ দিন আগে একই উপজেলার পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের বিয়ে হয় এবং নবদম্পতি শহরের জামাই পাড়ায় বরের কাকার বাড়িতে বেড়াতে এসেছিলেন। গত শুক্রবার (১৩ মার্চ) জয়া তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি এবং দীর্ঘ সময় পার হলেও সম্ভাব্য সব স্থানে খুঁজে তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ তরুণীর স্বামী চয়ন তালুকদার জানান, স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হলেও এরপর থেকে জয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং নিখোঁজ নববধূকে উদ্ধারে প্রযুক্তিগত ও মাঠ পর্যায়ের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad