শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক
Led Bottom Ad

শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৩/২০২৬ ১৩:২১:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-এ যানবাহন থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগে আফিল মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।


মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় চলন্ত ট্রাক ও কাভার্ডভ্যান থামিয়ে পৌরসভার টোল আদায়ের নামে আফিল মিয়া চাঁদা আদায় করতেন। এ সময় এক ট্রাকচালকের সঙ্গে তাঁর বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।


ঘটনার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাকিনের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করেন।


হবিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাকিন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ৃ

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad