সুনামগঞ্জে মসজিদে ঢুকে বড় ভাইয়ের আঘাতে ছোটভাই খুন

ঘাতক আটক

সুনামগঞ্জে মসজিদে ঢুকে বড় ভাইয়ের আঘাতে ছোটভাই খুন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

১৭/০৭/২০২৫ ১৫:৫৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের পূর্ব চড়গাও গ্রামে পারিবারিক কলহের জেরে মৃত কামরু মুন্সির ছেলে বড় ভাই লুৎফুর রহমানের (৭০) ছুরিকাঘাতে আপন ছোট ভাই মজিবুর রহমান (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বড়ভাই লুৎফুর রহমানকে (৫৫) আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। 


বুধবার এশার নামাজ পড়তে পূর্ব-চরগাঁও মসজিদে যান মুজিবুর রহমান(৬০) । এ সময় তার বড়ভাই লুৎফুর রহমান ধারালো অন্ত্র নিয়ে মসজিদে ঢুকে মজিবুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মসজিদের ভিতরেই পরে যান। তাৎক্ষনিক মসজিদের মুসল্লিগন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আজ বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষনা করেন। 


পুলিশ ও এলাকাবাসী জানান,গত কয়েকদিন ধরে উপজেলার ধনপুর ইউনিয়নে পূর্ব-চরগাঁও গ্রামে বড়ভাই লুৎফুর রহমানের সাথে জমিজমা নিয়ে ছোটভাই মজিবুর রহমানের বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল (১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া অবস্থায় মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় ছোট ভাই মজিবুরকে বাঁশের মোটা গোড়া (মুগুর) দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই লুৎফুর।


বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “জমি সংক্রান্ত পুরনো বিরোধ থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। এশার নামাজের সময় মসজিদের ভেতরেই ছোট ভাইকে আঘাত করেন বড় ভাই। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”


ডি আর ডি

মন্তব্য করুন: