আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তার নিয়ে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৩/২০২৬ ২০:৪৩:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।


বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর ও উমরপুর গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লতিবপুর গ্রামের দিদার মিয়া ও উমরপুর গ্রামের তপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।


খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ‘প্রথম সিলেট’ কে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad