মাধবপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে বালু পাচারের অভিযোগ
Led Bottom Ad

সামাজিক মাধ্যমে তোলপাড়

মাধবপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে বালু পাচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২১/০৩/২০২৬ ১৬:৩১:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে সোনাই নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।


শুক্রবার (২০ মার্চ) চৌমুহনী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও স্থানীয় সাংবাদিক হামিদুর রহমান তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পোস্টে তিনি সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ তুলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


অভিযোগে বলা হয়, চৌমুহনী এলাকার সোনাই নদী থেকে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে উচ্চমানের সিলিকা বালু অবৈধভাবে উত্তোলন ও পাচার করছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে বলেও দাবি করা হয়েছে।


পোস্টে আরও উল্লেখ করা হয়, এই চক্রের নেতৃত্বে রয়েছেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এবং চৌমুহনী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের জালাল।


তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। পারভেজ হোসেন চৌধুরী ও আবু নাসের জালাল জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না। পারভেজ হোসেন চৌধুরী বৈধভাবে একটি বালুমহালের ইজারাদার বলেও জানা গেছে।


অভিযোগকারী হামিদুর রহমান বলেন, তিনি অন্যায়ের প্রতিবাদ হিসেবে বিষয়টি তুলে ধরেছেন এবং একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশের চেষ্টা করছেন।


এদিকে উপজেলা বিএনপির নেতা ও ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাছেদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে সমালোচনা করা যেতে পারে, তবে অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।


মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad