নবীগঞ্জে ৩ ফার্মেসির মালিককে জরিমানা
Led Bottom Ad

নবীগঞ্জে ৩ ফার্মেসির মালিককে জরিমানা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৪/০৩/২০২৬ ২২:২৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও ওষুধ আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়।


মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ফার্মেসিগুলোতে অনুমোদনহীন ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রি করা হচ্ছিল। এছাড়া অনুমোদিত ফার্মাসিস্ট ছাড়াই ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়।


এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও নিম্নমানের স্কিন কেয়ার পণ্য জব্দ করা হয়। পরে জনস্বার্থে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ। তিনি বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে জানায়, নিয়মিত নজরদারি জোরদার করা হলে অনিয়ম অনেকাংশে কমে আসবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad