দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণের সম্মানে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়ামে জেলা ও স্থানীয় প্রশাসনের যৌথ সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কলিম উদ্দিন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "স্বাধীনতার মূল্য অনির্বচনীয় এবং এটি আমাদের জাতির জন্য চিরকাল অমূল্য সম্পদ।" তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুপ রতন সিংহ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় করে রাখতে এবং তাঁদের ত্যাগের মহিমায় নতুন প্রজন্মকে দেশ গড়ায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাসুদ রানা সোহাগ
মন্তব্য করুন: