ছাতকে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আশ্রব আলী গ্রেপ্তার
Led Bottom Ad

ছাতকে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আশ্রব আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৬/০৩/২০২৬ ১৯:২২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আশ্রব আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশ্রব আলী উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের নাগরাখালী গ্রামের মৃত মজর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে দুই সন্তানের জনক আশ্রব আলী ওই শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে ফুসলিয়ে নিয়ে যায়। পরে গ্রামের পার্শ্ববর্তী একটি নির্জন জঙ্গলে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য এবং বললে প্রাণনাশের হুমকি দিয়ে শিশুটিকে ছেড়ে দেয় অভিযুক্ত। শিশুটির বাবা নেই এবং তার মা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে তার মায়ের কাছে বিস্তারিত ঘটনা খুলে বললে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে শিশুর মা বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আশ্রব আলীকে গ্রেপ্তার করে। শারীরিক নির্যাতনের শিকার ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসি মিজানুর রহমান মিজান জানান, শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে বৃহস্পতিবার (২৬ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় মেডিকেল চেকআপ সম্পন্ন হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad