শিশু মামুন হত্যার বিচার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন
Led Bottom Ad

শিশু মামুন হত্যার বিচার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৭/০৩/২০২৬ ১৮:৪৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের প্রবাসী হাফিজ মাওলানা মুশতাক আহমদের ৭ বছর বয়সী শিশু সন্তান মোঃ আব্দুল্লাহ আল মামুনের নৃশংস হত্যাকাণ্ডের খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জুম্মা নামাজ শেষে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে স্থানীয় সাধারণ জনতার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নিয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষ্পাপ শিশু আব্দুল্লাহ আল মামুনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। বক্তারা আরও বলেন, এই জঘন্যতম ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন হীন অপরাধ করার সাহস না পায়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি কঠোর হস্তক্ষেপ কামনা করে বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে, যা কারো জন্যই কাম্য নয়।

প্রতিবাদ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে আয়োজকরা ঘোষণা করেন যে, আগামী কয়েক দিনের মধ্যে যদি খুনিদের গ্রেফতার করা না হয়, তবে পুরো উপজেলাজুড়ে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, শিশু মামুনের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় বর্তমানে শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয়রা খুনিদের দ্রুততম সময়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাচ্ছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad