‘ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’
Led Bottom Ad

তাহিরপুরে এমপি কামরুল

‘ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না’

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২৭/০৩/২০২৬ ১৭:৩৮:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, বাঁধ নির্মাণের কাজ শতভাগ সম্পন্ন করুন। বিল উত্তোলনের সময় পানি উন্নয়ন বোর্ডের কোনো কর্মকর্তাকে অর্থ দেওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। তাই আমার নির্বাচনী এলাকায় কেউ দুর্নীতির উদ্দেশ্যে এলে, তাকে উল্টো জরিমানা দিয়ে যেতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মনির হোসেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সম্মানিত ব্যক্তি। সম্মান দিয়েই বলছি— ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় তিনি মাটিয়ান হাওরের আলমখালী ও শনির হাওরের আমকখালী বাঁধে অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে কাজ সঠিকভাবে ও মজবুতভাবে সম্পন্ন করার নির্দেশ দেন।  আগামী ৩ দিনের মধ্যে শতভাগ কাজ শেষ করার তাগিদ দেন তিনি ।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে তিনি উপজেলার আলমখালী বাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী মনির হোসেন, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজর আলী, হাওর কমিটির সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফি আলম এবং উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন তালুকদার ইউপি সদস্য  সহ অন্যান্যরা।

উল্লেখ্য, আলমখালী বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গতকাল স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে, এমপি কামরুজ্জামান কামরুল সম্প্রতি ওমরাহ হজ পালন শেষে দেশে ফিরে চলতি বোরো মৌসুমের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন শুরু করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad