সুনামগঞ্জে দুই দিনব্যাপী বাউলসম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব শুরু
Led Bottom Ad

সুনামগঞ্জে দুই দিনব্যাপী বাউলসম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/০৩/২০২৬ ০৮:০৫:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিধন্য সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোক উৎসব। শুক্রবার (২৭ মার্চ) রাতে বাউলসম্রাটের জন্মভিটার মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী। উৎসবের সূচনা লগ্নে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বাউলসম্রাটের বর্ণাঢ্য জীবন ও দর্শনের কথা স্মরণ করে বলেন, শাহ আবদুল করিমের গান মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয় এবং ভক্তদের দীর্ঘদিনের দাবি ‘শাহ আবদুল করিম কমপ্লেক্স’সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে উৎসবের মূল আকর্ষণ সাংস্কৃতিক পর্বে ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ ও ‘আগের বাহাদুরি এখন গেল কই’-এর মতো কালজয়ী সব গান পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নামী-দামী শিল্পীরা, যা রাতভর করিম ভক্তদের মোহাচ্ছন্ন করে রাখে।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই মহান সাধকের স্মৃতিতে আয়োজিত এই মিলনমেলায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে এবং উৎসবকে কেন্দ্র করে ধল মাঠের চারদিকে বসেছে কয়েকশ’ বৈচিত্র্যময় দোকানপাট। ২০০৯ সালে বাউলসম্রাট মৃত্যুবরণ করলেও তাঁর গান ও জীবনদর্শন আজও বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত রয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে উজানধলের এই আনন্দঘন উৎসবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad