গ্রীস যাওয়ার পথে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১০জনসহ ২২জনের মৃত্যু
Led Bottom Ad

গ্রীস যাওয়ার পথে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১০জনসহ ২২জনের মৃত্যু

আশিস রহমান,নিজস্ব প্রতিবেদক

২৮/০৩/২০২৬ ২২:৪৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির এক মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোরে গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্যমতে, একই নৌকা থেকে ২৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক। তবে অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, নিহতদের মধ্যে এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলার অন্তত ১০ জন অধিবাসীর পরিচয় পাওয়া গেছে। নিখোঁজ ও নিহতদের সন্ধানে এখনো উদ্ধার তৎপরতা চলছে বলে ইউরোপীয় সীমান্ত সংস্থা সূত্রে জানা গেছে।

সুনামগঞ্জের স্থানীয় সূত্র ও নিহতের পরিবার নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান ময়না (৩৮), সাজিদুর রহমান (৩২), শাহান এহিয়া (২৫) এবং রনারচর গ্রামের মুজিবুর রহমান (৪৫) রয়েছেন। এছাড়া দোয়ারাবাজার উপজেলার কবিরনগর গ্রামের ফাহিম আহমেদ মুন্না (২০) এবং জগন্নাথপুর উপজেলার আরও পাঁচজন এই সলিল সমাধিতে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্বজনরা জানান, উন্নত জীবনের আশায় স্থানীয় দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন; এর মধ্যে ফাহিম সৌদি আরব থেকে লিবিয়াতে পাড়ি জমিয়েছিলেন। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে ২১ জন বাংলাদেশি ছাড়াও দক্ষিণ সুদান ও চাদের নাগরিক রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে দুইজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হেরাক্লিয়ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, নৌকায় থাকা অনেক মৃতদেহ ইতিমধ্যেই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় সুনামগঞ্জের সংশ্লিষ্ট উপজেলাগুলোতে শোকের মাতম চলছে এবং পরিবারগুলো তাদের প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad