তাহিরপুরে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় বালু চাপায় শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সময় বালু চাপায় লিয়াকত আলী (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার ঘাগটিয়া সড়কের মাথায় যাদুকাটা নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বালু উত্তোলনের সময় ওপর থেকে পাড় ধসে পড়লে লিয়াকত আলী মাটির নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্রের মদদে দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে এমন দুর্ঘটনা ও পরিবেশগত বিপর্যয় ঘটছে।
এ রহমান
মন্তব্য করুন: