যাদুকাটা নদীপথে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ডাক
Led Bottom Ad

যাদুকাটা নদীপথে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে নৌ ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩০/০৩/২০২৬ ১৯:৩৬:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীসহ বিভিন্ন ঘাটে চলন্ত মালবাহী নৌযান থেকে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক দিয়েছে নৌযান মালিক ও শ্রমিকদের সংগঠন ‘ঐক্য পরিষদ’। সোমবার (৩০ মার্চ) সুনামগঞ্জ জেলা ট্রলার (বাল্কহেড) শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (৩১ মার্চ) থেকে এই ধর্মঘট শুরু হবে। সংগঠনের নেতাদের অভিযোগ, পাটলাই ও আবুয়া বিআইডব্লিউটিএ, ফাজিলপুর টুল ট্যাক্স এবং খাস কালেকশনের নামে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে নৌপথের মাঝখানে নৌকা থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করে আসছে, যা সম্পূর্ণ অবৈধ এবং নৌপরিবহন ব্যবস্থার জন্য চরম ক্ষতিকর।

নৌযান মালিক ও শ্রমিকরা দাবি করেছেন, এই চাঁদাবাজির বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি তারা স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার চেয়েছেন। শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তাদের এই ধর্মঘট অনির্দিষ্টকাল ধরে চলবে। এদিকে, হঠাৎ করে ডাকা এই ধর্মঘটের কারণে যাদুকাটা নদীপথে বালু, পাথরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad