তাহিরপুরে পুলিশের পৃথক অভিযানে বালুসহ নৌকা জব্দ ও একজন আটক
Led Bottom Ad

তাহিরপুরে পুলিশের পৃথক অভিযানে বালুসহ নৌকা জব্দ ও একজন আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০২/০৪/২০২৬ ১৩:২৫:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে ১ এপ্রিল বিকেলে এবং ২ এপ্রিল সকালে পৃথক দুটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বালু ও দুটি নৌকা জব্দসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে প্রথম অভিযানটি পরিচালনা করেন। এ সময় ১৫০ ঘনফুট বালু বোঝাই একটি স্টিলবডি নৌকা জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬ হাজার টাকা এবং এ ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মামলা নং-০২ রুজু করা হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার (২ এপ্রিল) একই ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় যাদুকাটা নদীতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের মহরম আলীর ছেলে মো. তাকবির হোসেনকে (২৬) আটক করা হয়। অভিযানে তার হেফাজত থেকে এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া প্রায় ১ লাখ টাকা মূল্যের একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করে পুলিশ।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, অবৈধ বালু উত্তোলন বন্ধে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং আটককৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad