প্রকৃত জেলেদের স্বার্থরক্ষায় চূড়ান্ত হচ্ছে ‘সরকারি জলমহাল আইন ২০২৬’
Led Bottom Ad

সুনামগঞ্জে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

প্রকৃত জেলেদের স্বার্থরক্ষায় চূড়ান্ত হচ্ছে ‘সরকারি জলমহাল আইন ২০২৬’

লতিফুর রহমান রাজু. নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

০৪/০৪/২০২৬ ১৬:৩৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রকৃত মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা এবং ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে তাদের মতামতের ভিত্তিতেই নতুন ‘সরকারি জলমহাল আইন ২০২৬’ চূড়ান্ত করতে চায় সরকার।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে আয়োজিত এক বিশেষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় মন্ত্রী স্পষ্টভাবে জানান, অতীতে সাধারণ মানুষের আহার কেড়ে নেওয়া এবং প্রকৃত জেলেদের বঞ্চিত করে প্রভাবশালী ‘টাকাওয়ালা’ ও ভিন্ন পেশার লোকজনের জলমহাল দখলের সংস্কৃতির অবসান ঘটানোই এই আইনের মূল লক্ষ্য।

তিনি বলেন, “আমরা চাই যারা হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, সেই প্রকৃত মৎস্যজীবীরাই যেন জলমহাল ইজারা পায়; আর এ জন্যই হাওরাঞ্চলের মানুষের দোরগোড়ায় এসে তাদের পরামর্শ নিয়ে একটি কার্যকর ও টেকসই নীতিমালা তৈরি করা হচ্ছে।”

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। কর্মশালায় ভূমি সংস্কার আপিল বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী ও সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবীসহ সিলেট বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্যজীবীরা তাদের দাবি ও মতামত তুলে ধরেন।

কর্মশালা শেষে ভূমিমন্ত্রী সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। তুলে ধরা এই নতুন আইনটি পাস হলে হাওরাঞ্চলের প্রকৃত জেলেদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad